শ্রমিক তোমার বাঁচতে হবে

জি এম জহির উদ্দীন | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

রোজ সকালে বেরিয়ে ওরা খুঁজে বেড়ায় কাজ

সারা দিনটা কাজ করছে নেইকো তাতে লাজ

কাজ করছেকাজ ধরছেকপাল জুড়ে ভাজ

প্রতিদিনতো পায় না তারানিত্যদিনের কাজ !

ঘরজুড়ে সব ছেলে মেয়ে পায় না খেতে রোজ

বাপটা যেদিন কাজ পায় নাবন্ধ থাকে ভোজ!

পান্তা ভাত আর মরিচ পোড়া এইটুকু সম্বল

যেদিন খেতে পায় না সে ভাতগড়ায় চোখের জল।

শ্রমিক তোমার বাঁচার জন্যকী করেছে দেশ

পাঁচ বছরে ভোটের চা আরস্বপ্ন দেখাই শেষ!

আহার দেবোবাহার দেবোভোটটা আমায় দাও

কথার সাথেপাঁচশ টাকারএই নোটটি নাও

এতেই শ্রমিকমজুর কুলিআশায় বাঁধে বুক

এবার বোধহয় উপর থেকে নামবে কিছু সুখ

সুখ আসে না আকাশ হতেতা বোঝবার নয়

এই জীবনে লেখা পড়ার হয়নি পরিচয়।

শ্রমিক তোমার বাঁচতে হবেশ্রমের বিনিময়

ন্যায্য টাকা গুনতে হবেআর তোষামোদ নয়

নয় কাকুতিনয় মিনতিতোমার শ্রমের দাম

নিতেই হবেহিসেব করেগড়তে মনস্কাম।

পূর্ববর্তী নিবন্ধতুমি
পরবর্তী নিবন্ধকাটে না মুগ্ধতার রেশ