তুমি চালিকা শক্তি,
তাই চলি চলার পথ।
হৃদয়ের গহীনে,
স্বয়নে স্বপনে।
হারিয়ে না যাই,
কোনো ভুল পথে।
প্রার্থনার বাণী,
হৃদয়ে রইলো।
মানুষের যত ভুলে,
ফুল ফুটিয়ে দাও।
মানুষের হৃদয়ের
আর্তি ক্ষমা করে
দিও, সদা তোমারই
আশ্রয়ে রেখো।
সতত সরল সঠিক
পথে, হে দয়াময়,
তোমার দয়ায়।
চালিয়ে নিচ্ছ,
আমারও জীবন পথ।










