শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

বিভাগীয় শ্রমিক দলের সভায় ভূমি প্রতিমন্ত্রী

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’এই প্রতিপাদ্য নিয়ে এবারের মে দিবস। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস শ্রমিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, শ্রমিকের দুটো হাত রাষ্ট্র এবং সমাজের সমৃদ্ধি এবং উন্নয়নের চাবিকাঠি। শ্রমজীবীকর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহিদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর প্রবর্তিত নীতি ও সংস্কার শ্রমিক কল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের এক শিফটের পরিবর্তে তিন শিফট চালু করেছিলেন। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সকল বন্ধ কলকারখানা খুলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত হলেই সমৃদ্ধ স্বনির্ভর গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। এ সরকার শ্রমিক বান্ধব সরকার। সরকার ধীরে ধীরে শ্রমিক ও কেটেখাওয়া মানুষদের জীবন সহজ করার চেষ্টা চালিয়ে যাবে এবং শ্রমিকের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে কাজ করে যাবে।

বিএনপির দলীয় কার্যায়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিমুদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, কাজী বেলাল, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, শেহাবুউদ্দিন মুমিন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, এস এম ফয়েজ, আশরাফ খান, ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, আব্দুস শুক্কুর, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, এস কে খোদা তোতন, সহ সম্পাদক আবু কালাম, ইব্রাহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

প্রধান বক্তা এরশাদ উল্লাহ তার বক্তব্যে বলেন, আমাদের দেশে বর্তমানে কর্মক্ষেত্রে শ্রমিকদের অবস্থা খুবই নাজুক। বড় বড় শ্রমিক সেক্টর প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে শুধু বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে। এই শিল্পে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। পোশাক শ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।

বিশেষ অতিথি আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, মহান মে দিবস প্রতিবারের ন্যায় সারা বিশ্বব্যাপী প্রতিপালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বিএনপি অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে পালন করেছে ঠিক সেভাবে বর্তমানেও তারেক রহমানের নেতৃত্বে পালন করা হচ্ছে। চট্টগ্রামে শ্রমিকদের দাবি আদায়ে আমার যেরকম সমর্থন ছিল, বর্তমানেও শ্রমিকদের সকল দাবির প্রতি পূর্ণসমর্থন আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা
পরবর্তী নিবন্ধচেয়ারম্যানপুত্রের পিটুনিতে শিশু আহত