চন্দনাইশের শুক্লাম্বর দিঘী পীঠ মন্দিরের উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নান ও পূজা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর শুক্লাম্বর দিঘী পীঠ মন্দিরের অফিস কক্ষে কার্যকরি কমিটির সভাপতি হারাধন দেব’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আসন্ন বার্ষিক পুণ্যস্নান ও পূজা করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। তবে এ বছর করোনার কারণে মেলা অনুষ্ঠিত হবে না। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বিজন ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, দীপক দেব, আশীষ দেব, পরিমল মহাজন, মধুসুদন দত্ত, প্রদীপ দেব, ডা. কাজল বৈদ্য, তরুণ দেব, তপন দেব, মিলন দেব, রতন সেন, অ্যাডভোকেট জয় ভট্টাচার্য্য, ঋষু মহাজন, নারায়ণ ধর, ভবশংকর ধর, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, পুরণজিৎ ভট্টাচার্য্য, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর, শ্যামল মিত্র, বিধান দেব, রুবেল দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











