কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হোসেন আলী মাতাব্বর ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় স্থানীয় বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে বিবাহিত একাদশকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অবিবাহিত একাদশ। অবিবাহিত একাদশের গোলরক্ষক মো. শাহিন চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স–আপ ট্রফি তুলে দেন হোসেন আলী মাতাব্বর ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহজাহান। এ সময় পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন ইয়াহিয়া ইফতি এবং টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার জিতেন মো. শাহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শাহাদাত হোসেন ভূঁইয়া ও মো. মাসেক, জয়নাল আবেদীন, আজিজ উদ্দিন চৌধুরী, রাকিবুল হাসান রাকিব, জায়েদ ইবনে আমিন প্রমুখ।












