শিক্ষাবিদ ও কলামিস্ট আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে মরহুমের কবর সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং জিয়ারতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের গুণী এই শিক্ষাবিদ ও কলামিস্ট নিজ গ্রামে বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, মনকিচর প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘর স্থাপন করেন। ১৯৮৩ সালে জেলা শিক্ষা অফিসারের চাকরি থেকে অবসর নিয়ে তিনি চট্টগ্রামের বাইতুশ শরফ আদর্শ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাইতুশ শরফ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালের ১৮ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের প্রধান সড়কটিকে আবুল হোসেন চৌধুরী সড়ক নামকরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার সরকারের বিবৃতি প্রত্যাখ্যান রোহিঙ্গাদের
পরবর্তী নিবন্ধদুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান