শিক্ষকের ওপর হামলাকারী শিক্ষার্থীকে শাস্তি দিল প্রতিবেশিরা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাউজান সরকারি আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলাকারী উচ্ছৃঙ্খল শিক্ষার্থী মোহাম্মদ ইউছুপকে সামাজিকভাবে শাস্তি দিয়েছে প্রতিবেশিরা। গতকাল আরবনগর এলাকায় পাড়ার লোকজন শালিশি বৈঠকে উপস্থিত করে শিক্ষকের ওপর হামলার অপরাধে ওই শিক্ষার্থীকে লাঠিপেটা করে। জীবনে এই ধরনের আচরণ কারো সাথে করবে না বলে মুচলেখা নেয়। কানধরে উঠবস করায়। এই শাস্তির বিষয়টি বৈঠক থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আহত শিক্ষককে জানিয়ে সমাজের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পাড়া প্রতিবেশিরা ঘটনায় জড়িত শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বলে জেনেছি। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তাকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উল্লেখ্য যে, গত সোমবার বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের নবম শ্রেণীর শিক্ষার্থী ইউছুপকে পরীক্ষায় বিলম্বে উপস্থিতির কারণ জানতে চেয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুচরিত চৌধুরী। এসময় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তার হাতে থাকা কলম দিয়ে শিক্ষকের মুখের ডান পাশে কলম দিয়ে আঘাত করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু নতুন শনাক্ত ৯৮
পরবর্তী নিবন্ধএকের পর এক ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে সাড়ে ১৪ হাজার যাত্রী