হযরত শাহ্ সুফি আমানত খান (রহ.)’র ২৬০ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ১৮ মে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ১৭ মে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের ব্যবস্থাপনায় সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ্ আল আমানতী (মা.জি.আ.)র তত্ত্বাবধানে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত শাহ আমানত খান (রহ.) দরগাহ শরীফে দেশের অভিজ্ঞ ডাক্তার দ্বারা অসহায় দরিদ্র রোগীকে চিকিৎসা প্রদান, খতনা ও ওষুধ বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।









