শাহজালালে ফলের ক্রেটে মিলল ১৬ কেজি সোনা

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্রেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬টি সোনার বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ। এসব বারের প্রতিটির ওজন ১ কেজি; সব মিলিয়ে প্রায় ১৬ কেজি সোনা জব্দ করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান গতকাল বিকালে বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই সোনা চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে এসব সোনার চালান জব্দ করা হয়। খবর বিডিনিউজের।

কাস্টমসের একজন কর্মকর্তা বলেছেন, সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক এবং এর এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধভোটের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ
পরবর্তী নিবন্ধ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বিদ্যুৎস্পৃষ্ট মাদ্রাসাছাত্রের মৃত্যু