আলহাজ মোস্তফা–হাকিম কলেজ মিলনায়তনে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি সীতাকুণ্ড জোনের পুরস্কার বিতরণী গত ৮ মে অনুষ্ঠিত হয়।
তাওহিদুল আলমের সভাপতিত্বে ও মুশফিক ইলাহীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। এতে সীতাকুণ্ডের প্রায় ১ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্তভাবে বৃত্তি প্রাপ্ত ৩৮ জন বিজয়ীর হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। এসময় ‘জ্ঞানতরী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে এবং আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সৃজনশীল এমন কর্মসূচি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন হালিম–লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন জনি, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির লেকচারার কাজী আসিফ আশরাফি, ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলার সভাপতি মুজিব উদ্দিন কাদেরী, সীতাকুন্ড জোনের সাবেক প্রধান পরিচালক সাখাওয়াত হোসাইন, ইমাম হাশেমি স্মৃতি বৃত্তির পরিচালক হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন খোরশেদ আলম, নসিম উদ্দিন, কামরুল উদ্দিন, পারভেজ, ইবনে সিকান্দার, মুস্তাফিজুর রহমান, মাসুম খান, রায়হান, হাসান, মাহদি, এহসান, সাফোয়ান, সোহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












