চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব শুরু হচ্ছে।
এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলসমূহকে আগামী ৯ মে’র মধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অফিসে যোগাযোগ করে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম জেলার খেলোয়াড়দের কথা চিন্তা করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবসমূহ সীমিত সংখ্যক দল নিয়ে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল (পুরুষ/মহিলা), কাবাডি, ভলিবল (পুরুষ/মহিলা) ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য শুধুমাত্র ফুটবল খেলায় অনূর্ধ্ব–১৮ বয়সের খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট হবে। বাকীগুলো সব উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।














