বাংলাদেশ–নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি–২০ ম্যাচটি কাল ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। মীরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় দু’দলের এই সিরিজ নির্ধারনী ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জিতে ১–০ ব্যবধানে এগিয়ে আছে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে সিরিজের ফয়সালা হবে এই তৃতীয় ম্যাচটিতেই।













