শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে শহীদ ওয়াসিম আকরাম একাদশ। গতকাল রোববার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম আকরাম একাদশ টাইব্রেকারে মুসলিম স্মৃতি সংসদকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক সালাউদ্দিন। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আজ সোমবার বিকাল ৩:৩০টায় মুখোমুখি হবে শহীদ লেইন ক্লাব বনাম প্রবাসী কিংস চট্টগ্রাম।











