রাঙামাটিতে টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতার (অনূর্ধ্ব১৫) পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহা. শাহজাহান। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরী মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবলের কোয়ার্টারে ওয়াসিম আকরাম একাদশ