শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার। বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৩১ গোলে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে ফাইনালে উঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ২০ গোলে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালের পূর্বে গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়। ফাইনালিষ্ট দুই দলের অধিনায়ক বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ আফজাল ও মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব ট্রফি উন্মোচন করেন। এই সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহ এমপি, প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান, পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর সাত্তার, এস এম সাইফুল আলম, হারুন জামান, শওকত আজম খাজা, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মন্‌জুরুল আলম, সদস্য মুজিবুল হক, ইসমাইল বালি,যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, ছাত্রদল আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, তাঁতি দলের আহবায়ক সেলিম হাফিজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, জাসাস মহানগর আহবায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দলের মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, এম এইচ হাসান, হায়দার হোসেন প্রিন্স, মোহাং মুজিব, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল মানিক, আউয়াল শাহীন, জসিম উদ্দিন খান।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সাংসদ আবু সুফিয়ান, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চেয়ারম্যান এরশাদ উল্লাহ এম পি। খেলা শুরুর পূর্বে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য গত ১৪ আগষ্ট নগরীর ৪৮টি স্কুল দলকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ স্কুল ফুটবলে তৃতীয় স্থান পেল বেপজা পাবলিক
পরবর্তী নিবন্ধ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?