পরিবেশের ভারসাম্য রক্ষায় গত ১০ আগস্ট লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে পটিয়া উপজেলার করণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন,সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম এবং ক্লাব সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী রাশেদ। জেলা গভর্নর লায়ন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি উদ্যোগ গ্রহণের জন্য লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, বলেন, সবার আগে মনোযোগ দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, মানবসেবা একটি মহৎ গুণ। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের সংরক্ষণ ও পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।
উপস্থিত ছিলেন লায়ন মিজানুর রহমান তুহিন,লায়ন সমীরন বড়ুয়া,লায়ন হেলাল উদ্দিন,লায়ন জহীর উদ্দীন হেলাল,লায়ন রাজীব বড়ুয়া, লিও মাহমুদ আলম আকিব, লিও ইমরুল কায়েস ইমন,লিও মিনহাজ রহমান সাকিব ও লিও মোহাম্মদ মিফতাহুল রায়হান,করনখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসনা আইরিন শিক্ষক রাজীব বিশ্বাস, পলি দাশ ও স্কুল কমিটির সভাপতি জামশেদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।











