লায়নিজমের সেবার আলো কখনো নিভে না

লায়ন্স জেলার সেকেন্ড কেবিনেট মিটিংয়ে বক্তারা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি ৪-এর অক্টোবর সার্ভিস পরিসমাপ্তি ও সেকেন্ড কেবিনেট মিটিংয়ে বক্তারা বলেছেন, ‘পৃথিবীর সূর্য আলো ছড়ায় ১২ থেকে ১৮ ঘন্টা। কিন্তু লায়নিজমের সূর্য চব্বিশ ঘন্টা আলো বিতরণ করে। পৃথিবীর বৃহত্তম এই সেবা সংগঠনের সেবার আলো কখনো নিভে না। রাতে দিনে চব্বিশ ঘন্টা পৃথিবীর কোন না কোন অঞ্চলে লায়নিজমের আলো জ্বলতেই থাকে।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল একশেন এরিয়া লিডার লায়ন নাজমুল হক, মাল্টিপল চেয়ারপার্সন লায়ন আব্দুল হক, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার আশরাফুল আলম আরজু, অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি ও লায়ন আবু মোরশেদ।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন শফিউর রহমান, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কবিরউদ্দীন ভুঁইয়া, লায়ন মোস্তাক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মনজু, লায়ন নাসিরউদ্দীন চৌধুরী, জি.এল.টি লায়ন জি কে লালা, জিএমটি লায়ন শওকত আলী, লায়ন মুনির আহমেদ, লায়ন ডাঃ দেবাশীষ, লায়ন মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অক্টোবর সেবা মাসে যে সকল ক্লাব বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে ওসব ক্লাবের প্রেসিডেন্টদের সম্মানিত করা হয়। বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্যদের সম্মানিত করা হয়। অক্টোবর সেবা মাসে চট্টগ্রামের বিভিন্ন ক্লাব খাদ্য বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, বস্ত্র বিতরণ, খতনা ক্যাম্প, চারা রোপণ ও বিতরণ, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা, করোনাকালীন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর মালয়েশিয়ায় নিষেধাজ্ঞা বহাল
পরবর্তী নিবন্ধনগরীতে দুই ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট আজ