লতা-আশার স্মৃতিতে গড়ে তোলা হবে হাসপাতাল

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

আগেই প্রয়াত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, চার বছর পর চলে গেলেন লতার বোন, আরেক কিংবদন্তী আশা ভোঁসলে। দুই বোনের কণ্ঠে তোলা সুর হয়ত যুগ যুগ ধরে রয়ে যাবে, তারপরও তাদের স্মৃতিতে বিশেষ উদ্যোগ নিয়ে মঙ্গেশকর পরিবার। পাঁচ ভাইবোনের মধ্যে এখন বেঁচে আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সমপ্রতি ভাই হৃদয়নাথই জানিয়েছে দুই বোনের স্মৃতি ধরে রাখার উদ্যোগের কথা। খবর বিডিনিউজের। ইন্ডিয়া টুডে লিখেছে, পারিবারিক সিদ্ধান্ত হয়েছে, লতাআশার নামে একটি হাসপাতাল করা হবে; এজন্য জমিও পাওয়া গেছে। হৃদয়নাথ বলেন, “আমরা চাইছি এটা যাতে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি পেয়ে গেছি। বাকিটা ঈশ্বরের মর্জি।” ‘আশালতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতাআশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’ যে কোনো একটি নাম বেছে নেওয়া পারে এর জন্য। হাসপাতালটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, হৃদয়নাথের বরাতে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।

পূর্ববর্তী নিবন্ধতৌকীরের ছয় দশকের বিশেষ অনুষ্ঠান, আয়োজনে সহকর্মীরা
পরবর্তী নিবন্ধদীর্ঘ প্রস্তুতির পর নুহাশের ‘মুভিং বাংলাদেশ’ শুরু