রেয়াজুদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর রেয়াজুদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে প্রায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মার্কেটের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাকসুদ রানা বলেন, গোলাম রসুল মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ইয়ার্ড থেকে তিন কোটি টাকার কাপড়ের রোলভর্তি কন্টেনার উধাও
পরবর্তী নিবন্ধসাঙ্গু নদীর তীরে খেলছিল দুই ভাই-বোন, পরে ডুবে মৃত্যু