রেস্টুরেন্টে গোপন বৈঠক, নয়াবাজার থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরের হালিশহরে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

সিএমপি ডিবির উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ ১৪ জনকে আটক করা হয়। অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। বিদেশে পলাতক নেতাদের নির্দেশনায় তারা স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধএক প্রকল্পে ঘুচবে লাখো মানুষের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধজুয়া ও মাদকের টাকা না পেয়ে মারধর করে স্ত্রীকে হত্যা