রুপ কুমার ধর

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

নগরীর ছোটপুলস্থ গীতায়ণ মন্দির ও দক্ষিণ আগ্রাবাদ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রুপ কুমার ধর (৫৬) গত মঙ্গলবার রাত ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার নগরীর বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, তপন কান্তি রায়, অধ্যাপক সুকদেব রুন্দ্র, সরজিত দাশগুপ্ত, সাংবাদিক রনজিত শীল, দোলন মজুমদার, অমল চক্রবর্তী, জসীম উদ্দিন, কার্তিক বিশ্বাস, দেবব্রত মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার আবদুল মান্নান হত্যা মামলায় প্রতিবেশীর তিন দিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধজসীম উদ্দিন সিকদার