রিজভীর সঙ্গে চসিক মেয়র শাহাদাতের সৌজন্য সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকালে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রুহুল কবির রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। রুহুল কবির রিজভীও মেয়রকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

পূর্ববর্তী নিবন্ধপতিত স্বৈরাচার আর কোনোদিন এদেশে ফিরে আসবে না
পরবর্তী নিবন্ধআল্লাহ-রাসূলের আনুগত্য ও মানবতার সেবাই তরিকতের আসল শিক্ষা