আল্লাহ-রাসূলের আনুগত্য ও মানবতার সেবাই তরিকতের আসল শিক্ষা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীর আল্লামা সৈয়্যদ সাবির শাহ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

আওলাদে রাসুল, পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, ন্যায়, দয়া, সহমর্মিতা ও মানবিক মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা মানুষের মধ্যে বিভাজনের পরিবর্তে ভ্রাতৃত্ব, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংঘাতের পরিবর্তে শান্তির পথ দেখায়। বর্তমানে আমরা নবীজীর আদর্শ ও দেখানো পথ থেকে সরে যাওয়ায় দেশে দেশে যুদ্ধ, মানুষে মানুষে প্রতিহিংসার সৃষ্টি হচ্ছে। নবীজীর দেখানো পথ অনুসরণ করলে ধর্মীয় বিদ্বেষ, সামপ্রদায়িক বিভাজন, হিংসা ও অসহিষ্ণুতা দূর হয়ে যাবে। তিনি বলেন, সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মাবাবা অশেষ খুশি হন, তেমনি তাওবার মাধ্যমে আল্লাহপাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনতেই পবিত্র কোরআনের নির্দেশনা ‘ওয়াকুনু মা’আস সাদেকীন’ আয়াতের আলোকে সিলসিলায়ে আলীয়া কাদেরিয়ার মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করার মিশনের কাজ পরিচালনা করেন অলি আল্লাহগণ। তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসূলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য অলি আল্লাহগণের পক্ষ থেকে বায়আত করানো হয়েছে। জামেয়া আনজুমানগাউসিয়া কমিটি দাওয়াতে খায়রসহ মানবতার খেদমতে সকলকে মোহাব্বতের সাথে সকলকে নিবেদিত থেকে আল্লাহ রাসূল (.) ও মাশায়েখ হযরাতের নৈকট্য অর্জনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আল্লাহরাসূলের আনুগত্য ও মানবতার সেবাই তরিকতের আসল শিক্ষা। গত ৯ সেপ্টেম্বর রাতে চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দায়ে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ)। বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়দ আকিব আহমদ শাহ (মাজিআ)। কনফারেন্সে বক্তব্য দেন, জসীম উদ্দীন আহমেদ এমপি। উপস্থিত ছিলেন চন্দনাইশ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান। অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল ও মুহাম্মদ মোরশেদুল আলমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য দেন আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ হারুনুর রশিদ, এম মাহবুবুল আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ আহমদ রেজা নঙবন্দী, শায়খ আল্লামা জয়নুল আবেদীন কাদেরী, শায়খ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনসারী। আনজুমানের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন শাকের, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, পেয়ার মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন খোকন, সাদেক হোসেন পাপ্পু, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ মাহবুবুল হক খান, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, মুহাম্মদ আনোয়ার হাসান, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গফুর রেজভী, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াসিন হায়দরী, মুহাম্মদ সিরাজুল ইসলাম, এম রহিম আনসারী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আজিম, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আমির হোসেন, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ মহরম আলী, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ ইখতিয়ার হোসেন, মুহাম্মদ শফিউর রহমান, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ তৌহিদুল মোস্তাফা, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ মঈনুদ্দীন, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বাবুল, মুহাম্মদ হোসেন চৌধুরী, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, ডা. আরিফ মঈনুদ্দীন, অ্যাডভোকেট এম ফয়েজ উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ মোরশেদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ জাহেদ কোম্পানি, মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ ফোরকান সওদাগর, মুহাম্মদ ফেরদৌসুল আলম, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, মুহাম্মদ সোহেল রানা, মুহাম্মদ মিজানুর রহমান, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ তৈয়ব কাদেরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিজভীর সঙ্গে চসিক মেয়র শাহাদাতের সৌজন্য সাক্ষাৎ