রাস্তার পাশে পড়ে ছিল চালকের লাশ, বাইক উধাও

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির রক্তছড়ি চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় মুজিবুর রহমান নামে এক মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তবে তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মুজিবুর রহমান কাঞ্চননগর ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের পুত্র। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছেমোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে। গতরাতে (শনিবার) এ ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক মুজিবুর রহমান বলেন, একজন মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তার মাথা থেকে রক্তক্ষরণ দেখা গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কিশোরী ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার