রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ ভাবনার নেই শেষ খেয়ে পরে বাঁচা ছাড়া জনগণ চায় কী? যেটা চায় সেটা তারা অনায়াসে পায় কি? রক্তে ও ভক্তে– রাজা বসে তখ্তে– তারপর সেই রাজা জয়–গান গায় কি? মানুষের কল্যাণে ওরা দেয় সায় কি? ভাবনার নেই শেষ– তবু বলি আছি বেশ।