রামগড়ে ধর্ষণের ঘটনায় জেলা বিএনপির নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ের পাতাছাড়া ইউনিয়ন ও কালাপানি এলাকায় দুই নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।

গতকাল রোববার গণমাধ্যমে প্রেরিত জেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার রাত ১১টায় পাতাছড়া ইউনিয়নে এবং একই দিনে দক্ষিণ বালুখালী কালাপানি এলাকায় দুই নারীকে দুর্বৃত্তরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান খাগড়াছড়ি জেলা বিএনপি নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদল মত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়তে হবে
পরবর্তী নিবন্ধআনসার না থাকায় নিজেদের লোকবল দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিমান বন্দর কর্তৃপক্ষ