রাঙ্গুনিয়ায় ইসলামপন্থী ৮ দলীয় জোটের তিন প্রার্থী একই মঞ্চে

জোট মনোনীত প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনজনই ইসলামী ঐক্য এবং রাঙ্গুনিয়ার যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন।

ডা. এটিএম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি শুধুমাত্র মসজিদ–মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন ও মুফতি আবুল কালাম আজাদ তাদের বক্তব্যে বলেন, আমরা রাঙ্গুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ আছি, আমরা ৮ দলীয় জোটের পক্ষ থেকে যাকেই মনোনীত করবে তার পক্ষে সম্মিলিতভাবে কাজ করব। এবার সংসদ হবে ন্যায় ও ইনসাফের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাজউদ্দিন আহমদ : সময়ের সাহসী, বিচক্ষণ কিন্তু নিঃসঙ্গ শেরপা
পরবর্তী নিবন্ধজামেয়া বার্ষিকীর মোড়ক উন্মোচন