রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট বাজারে সংবর্ধিত হয়েছেন নির্বাচন উপলক্ষে দেশে আসা প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ। গত শনিবার রাজারহাট বাজারের দলীয় কার্যালয়ে এই আয়োজন করেন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিকদার সুমন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সিকদার। প্রধান বক্তা ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপি নেতা সেকান্দর আলী পেয়ারু। সংবর্ধিত অতিথি ছিলেন বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের সাধারণ সম্পাদক মোস্তাফা জামাল পারভেজ। উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল ছালাম সবুজ ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলম সিকদারের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মুসলিম সিকদার, রবিউল আবছার, ইসকান্দর সিকদার, মো. সেলিম, জামাল উদ্দিন সিকদার, মো. জসিম, ইসহাক সিকদার, উজ্জ্বল দাশ, এমদাদ সিকদার প্রমুখ।
বক্তারা ধানের শীষে ভোট দেয়ার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান। এর আগে জাকির হোসেন সিকদার সুমন লালানগর ইউনিয়নের জালাল ফকির পাড়ার স্থানীয় একটি দরিদ্র পরিবারকে হুমাম কাদের চৌধুরীর পক্ষে ১ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন। এসময় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ইউপি সদস্য মো. সিরাজ উপস্থিত ছিলেন।











