রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে বাগানের ৮০টি কলা গাছ ধ্বংস করল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে এক ব্যক্তির কলা বাগান ও খেতের সবজি নষ্ট করেছে দুবৃর্ত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাইনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. রমজান আলী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রমজান আলী বসতঘরের পাশে জমি ও পুকুর বর্গা নিয়ে কলা বাগান, সবজি ক্ষেত ও খামার করেছিলেন। শুক্রবার রাতের যে কেনো সময় বাগানে প্রবেশ করে বাগানের ৮০টি কলা গাছ ও সবজি ক্ষেত নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় গতকাল শনিবার রাতে রমজান আলী একই এলাকার নুরুল হায়দারকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন।

তবে অভিযুক্তের বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয়নি।

জানতে চাইল রাঙ্গুনিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে যাত্রীবেশে কার ছিনতাই, তিনদিন পর উদ্ধার