রাউজানে হালদা নদীকে ম্যান এন্ড বায়োস্কিলয়ার স্থান ঘোষনা করার লক্ষ্যে অংশিজনদের নিয়ে এক কর্মশালা আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা সম্মেলন কেন্দ্রে। ইউনেস্কোর আন্তঃসরকার বৈজ্ঞানিক উদ্যোগের এই প্রকল্প বাস্তবায়নে নেয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। প্রকল্পের বিষয়ের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ও প্রকল্প পরিচালক বেগম ফারহানা মুস্তারী। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রিচার্জ অফিসার মো. আশরাফ উদ্দিন। প্রকল্প ব্যবস্থাপক সাঈদ মাহমুদ রিয়াদের সঞ্চলনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা ডা. জয়িতা বসু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল, হালদার ডিম সংগ্রহকারী সমাবায় সমিতির সাধারণ সম্পাদক রোশাঙ্গীর আলম প্রমুখ।










