রাউজানে মোমবাতি প্রতীকের প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৬ রাউজান সংসদীয় আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নূরীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা জানিয়ে প্রার্থী নিজে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার (গতকাল) বিকেল ৫টায় তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাউজানের কাগতিয়া বাজার এলাকায় পথসভা ও প্রচারণা চলাচ্ছিলেন। এসময় ৮১০ জনের একটি দল তাদের প্রচারণার গাড়ি থামিয়ে হ্যান্ড মাইক জোর করে বন্ধ করে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমাদের কর্মীরা মাইক না ছাড়লে দুই পক্ষের ধস্তাধস্তি হয়। আক্রমণকারীরা আমাদের কয়েকজন নেতাকর্মীকে মেরে আহত করে। তিনি এই হামলার জন্য তিনজনের নাম উল্লেখসহ আট থেকে দশজনকে দায়ী করেন।

এ বিষয়ে কথা বললে সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়েকে হারিয়ে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবিএনপি, জামায়াত, ইসলামী ফ্রন্ট ত্রিমুখী লড়াইয়ের আভাস