রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ সড়কের উন্নয়ন কাজ শুরু

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

রাউজানে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে চিকদাইর ইউনিয়নের দুটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বন্যায় ক্ষতিগ্রস্ত হযরত আকবর শাহ সড়ক সেকশন–১ ও ২ সড়কের উন্নয়নে প্রকল্প হাতে নেয়। গত মঙ্গলবার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মোজাফফর আহমদ তালুকদার, নুরুল ইসলাম, কাজী মাসুদ রানা, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেম্বার লোকমান, মোহাম্মদ আবছার, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ পারভেজ, তুষার দে, জাকির হোসেন, জানে আলম, মোহাম্মদ জসিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচসিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে