রাউজান উপজেলা ও পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গত শনিবার পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে ও ডাবুয়া ইউনিয়নে এই কর্মসূচি রাউজান উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ডাবুয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা আবদুল শুক্কুর। মো. সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. কামাল মিয়া, সাজ্জাদুর রহমান মামুন, সাইফুল আজম ছোটন,এরশাদ চৌধুরী, মো. আরিফ উদ্দীন, লিটন মহাজন, রাসেল খান, আরিফুল ইসলাম, রিয়াজ উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল হক, আবুল কাশেম রানা, নাছির উদ্দিন প্রমুখ।










