যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

ব্রিটেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন। এর ফলাফল লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের চাপে থাকা প্রধানমন্ত্রিত্বের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। আবার এটি তাকে সাময়িক স্বস্তিও এনে দিতে পারে। লেবার পার্টির প্রবীণ নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এই নির্বাচনে জয়ের লক্ষ্যে লড়ছেন। খবর বাসসের।

জয়ী হলে তিনি সংসদে ফিরে স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন। যুক্তরাজ্যের অ্যাশটনইনমেকারফিল্ড থেকে বার্তা সংস্থা এএফ পি এ খবর জানিয়েছে। জনমত জরিপে মেকারফিল্ড আসনের এই ঐতিহাসিক এই নির্বাচনে বার্নহ্যামের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে। তবে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির কাছ থেকে। রাজনৈতিক বিশ্লেষক জন কার্টিস বলেন, বার্নহ্যাম প্রধানমন্ত্রী হবেন কি না, তা প্রায় নিশ্চিতভাবেই এখন মেকারফিল্ডের ভোটারদের হাতে। তিনি এএফপিকে বলেন, বার্নহ্যাম জিতলে ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর পথ তার জন্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর ভোটাররা যদি তাকে সেই সুযোগ না দেন, তাহলে আপাতত স্টারমার টিকে যেতে পারেন। ২০২৪ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা স্টারমার গত মাসে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই কঠিন চাপে আছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮৪.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধে নিরপেক্ষ থাকার জন্য শি, পুতিনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প