যততত্র পার্কিং, চলাচলে ভোগান্তি, প্রশাসনের নজরদারি চাই

| রবিবার , ২৯ জুন, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

ব্যস্ত নগরীর সড়কগুলো ব্যস্ততার উর্ধ্বে। নিয়ম না মেনে ব্যস্ত সড়কেই হুটহাট গাড়ির মোড় নেওয়া, সাইড পরিবর্তন অনেকাংশ দুর্ভোগ পোহাতে হয়। তম্মধ্যে পথচারী চলাচলের জায়গায় অনিয়মে গাড়ি পার্কিং, ‘নো পার্কিং’ এর জায়গায় পার্কিং এর খেসারত পোহাতে হয় পথচারীদের। শুধু পার্কিং নই, অবৈধ দোকান বসা, চায়ের টঙ রাস্তার দুই–চতুর্থাংশ জায়গা দখল করে নেই। এতে রাস্তার মাঝখানে চলাফেরা করে পথচারীরা। বিরাট যানজট সৃষ্টি হয়। প্রচুর হর্ণের কারণে অনেকে উচ্চ রক্তচাপে ভোগেন, অস্বস্তি অনুভব করেন, পরিবেশটা শব্দ দূষণে রূপান্তরিত হয়। এর ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ছোট থেকে বড় দুর্ঘটনা। তাজা জীবন থরথরে নিস্তেজ হয়ে যায়, চিরতরে হারিয়ে যায় যে কারো পরিবারের একজন সদস্য। রাস্তা প্রশস্থের আগে রাস্তায় অবৈধ স্থাপনা, টঙ উচ্ছেদ হোক। উচ্ছেদ অভিযানের আইন আরো কঠোর থেকে কঠোরভাবে বাস্তবায়ন। রাস্তা দখলমুক্ত হোক। পথচারী চলাচলে ভোগান্তি সৃষ্টি না হোক। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মুহিবুল হাসান রাফি

সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধআবুল হোসেন : শুদ্ধতম কবি
পরবর্তী নিবন্ধকরোনা’কে ভয় নয় সচেতনতায় জয়