মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন, পণ্যে ক্ষতিকর রং মিশ্রণ

কর্ণফুলী মার্কেটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য বিক্রি, পণ্যে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রণ এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে নগরের কর্ণফুলী মার্কেটের তিন প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করায় ডেইরি অ্যান্ড দই ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অননুমোদিত রাসায়নিকযুক্ত কেওড়াজল বিক্রির দায়ে মানিক স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতাদের সাথে প্রতারণা করে বেশি দামি মাছের সাথে কম দামি মাছ মিশিয়ে বিক্রির সত্যতা মেলায় দেবব্রত দাসের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমায়ার খেলার দ্বিতীয় মঞ্চায়ন আজ
পরবর্তী নিবন্ধরবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২ অক্টোবর শুরু