উন্নয়নের পথে হাঁটি হাঁটি পায়ে এগুচ্ছে দেশ। এই সময়ে কেউ পিছিয়ে পড়তে চায় না। সেই সুবাদে স্বাধীন চেতনার বাহন দৈনিক আজাদী মন জোছনার তরী বেয়ে স্মার্ট বাংলাদেশ প্রক্রিয়ায় ঝুঁকছে, বাড়িয়েছি নানা ব্যাপ্তি। পাঠক মনোরঞ্জনে প্রকাশ করছে বিবিধ ফিচার, উপ সম্পাদকীয়, প্রবন্ধ ও নব জাগরণের লেখকের দিক নির্দেশনামূলক কলাম। যাতে থাকে সত্যের সম্মোহনী উৎস ও গাইড লাইন। চলার পথে কাঁটা ছড়ানো লোকের অভাব হয় না। এমন নানা প্রতিবন্ধকতাকে দুমড়ে মুচড়ে দিয়ে উৎরে যাচ্ছে চট্টগ্রামের দৈনিক আজাদী। বলা যায়, দৈনিক আজাদী চট্টগ্রামের একমাত্র সংবাদ বাহন হয়ে প্রতিনিয়ত আলো ছড়িয়ে পাঠক ও সুধী মহলে গেঁথে আছে মাইলফলক হিসাবে। মুগ্ধতার রঙে রঙিন করছেন দিন কাল। আর স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে আজাদী হয়ে উঠছে পাঠকসমৃদ্ধ ভালোবাসার তরী। সম্মানিত সম্পাদক এম এ মালেক স্যার ও পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রতিনিয়ত আজাদীকে নিয়ে যাচ্ছেন জনতার দোরগোড়ায়। সাহিত্য, সংস্কৃতি, চিঠিপত্র, সম্পাদকীয়, সুখে দুখের কথন সহ সংবাদ পরিবেশনের মেলবন্ধন প্রিয় পত্রিকা দৈনিক আজাদী।










