মীরসরাই পৌরসভাস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের বকুলতলায় শিশুদের নিয়ে একুশের ছড়ার আসর গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে তানজিলা তানজুর সঞ্চালনায় ছড়ার আসরে প্রধান অতিথি ছিলেন নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক সুদীপ দেওয়ানজী, সঙ্গীত শিল্পী প্রফেসর আক্তারুজ্জামান, ব্যাংকার অমর কৃষ্ণ নন্দী প্রমুখ। সাহিত্য আসরে আবৃত্তি করেন অরিত্রি সেন, তানহা, বহ্নি সেন, প্রিন্স, সৃষ্টি রাণী নাথ, দীপ্ত সিংহ, আবির সেন, উম্মে হুমায়রা, সানজিদা আক্তার, আলিফা আক্তার, দীপা, আহি সেন প্রমুখ। একুশ ও দেশের গান গেয়ে শোনান প্রফেসর আক্তারুজ্জামান। উপস্থিত ছিল রশিদুল হাসান, রাসেল প্রমুখ। অনুষ্ঠানে মহান একুশের এই মাস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে পাঠাগারের জন্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী পাঠাগারের জন্য অর্ধশত বই উপহার প্রদান করেন।












