মীরসরাইয়ে পুকুরে ডুবে মাতৃহীন শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে মীরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের কাতার প্রবাসী আক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন ২০২০ সালে তার মাকে হারায়। মাতৃহীন শিশুটিকে তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ফিরোজ মাস্টার নিজের সন্তানের মতো আগলে রাখতেন। শুক্রবার সকালে মান্দারবাড়িয়া এলাকায় একটি বিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছিল মাহিন। দুপুরে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মাতৃহীন শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপি-জামায়াতের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস