মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজ বাড়িতে দরজা ভেঙে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। চাকরির সুবাদে ঘরের লোকজন কম থাকায় বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানান গৃহকর্তা পূর্ব দুর্গাপুর গ্রামের হাফেজ বাড়ির অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো. শাহজাহান (৬২)। তিনি জানান, বুধবার মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তালা দেয়া ওয়্যারড্রপ ভেঙে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট, নগদ ৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ চোরচক্র নিয়ে যায়। এ ঘটনার বিষয় তিনি জোরারগঞ্জ থানাকে অবহিত করেছেন।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের কাছে জানতে চাইলে তিনি চুরির ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।














