অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে নগরীর চকবাজার এলাকার মিষ্টিমুখসহ দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা। এর মধ্যে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরানি হাউজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।







