মহানগরী জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা সবচেয়ে বড় ইবাদত। ফরজ ইবাদতের পাশাপাশি সমাজসেবা, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। মুরাদপুরের দর্পণ ক্লাব দীর্ঘদিন ধরে এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে সমাজের দর্পণ হয়ে উঠেছে। গত ২৪ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে মুরাদপুর দর্পণ ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসেদুল আযম মঞ্জুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন ওসমান বাবলু সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। এ সময় উপস্থিত হারুনুর রশীদ, নসরুল আজিম মালিক, সলীমুল্লাহ জামান, জানে আলম চৌধুরী, নুরুল ইসলাম, রমজু মিয়া প্রমুখ।
সভায় প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে আবদুর নুর বুলবুলকে সভাপতি এবং ইলিয়াছ মিয়া বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরে শুভেচ্ছা বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।











