মাদ্রাসা-ই-শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারীর কারবালা মাহফিল

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদাই কারবালা মাহফিলের ৩ য় দিবস গত ২৩ জুন হামজারবাগের বিবিরহাটে মাদ্রাসাশাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (মার্কেটিং বিভাগ) অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম। প্রধান আলোচক ছিলেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন শায়খ মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ রফিক।

বিশেষ আলোচক ছিলেন মাদরাসাএ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে ও উদযাপন পর্ষদের সদস্য মাওলানা সৈয়দ আবু আহমদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শোহাদাই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কোচেয়ারম্যান ফজলুল হক ফজু, মো. মহিব উল্লাহ, কাজী হাবীবুল হোসাইন, আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্য গবেষণা ও দক্ষতা উন্নয়ন
পরবর্তী নিবন্ধশঙ্খে নিখোঁজ শিশুটির লাশ চার দিন পর উদ্ধার