মাদারবাড়ী উদয়ন সংঘের সভা

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী মাদারবাড়ী উদয়ন সংঘের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে একটি ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে। এতে দলীয় টিম ম্যানেজার হিসেবে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. রবিউল হোসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফিরোজ খান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি আলহাজ্ব বক্তিয়ার, লায়ন এম এ মুছা বাবলু, মুক্তার হোসেন, অ্যাডভোকেট আলম সহ অন্যান্য ক্লাব কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাস্ত করা হবে না : পার্বত্য মন্ত্রী
পরবর্তী নিবন্ধদ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মোস্তাফিজ ও রিশাদ