মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের ত্রৈমাসিক সভা গত ১৯ এপ্রিল নগরীর পাঁচলাইশস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ আলমগীর ও দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি এওয়াইএমডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইউসুফ, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, এইচ.এম জসিম উদ্দীন (জিকো), এসএম মোর্শেদুল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, মো. রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মো. আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মো. নাসির উদ্দীন প্রমুখ।সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদিত হয়। সভায় ১৬ মে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সম্মেলন উদ্যাপনের প্রস্তুতি বিষয়ে সিদ্ধান্ত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।











