মধ্যম হালিশহর কলতান সংঘের কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান

| রবিবার , ২৫ আগস্ট, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মধ্যম হালিশহর কলতান সংঘের তিন বছরের (২০২৪–২০২৭) জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মধ্যম হালিশহর কলতান সংঘের ত্রি–বার্ষিক নির্বাচনের ২০২৪ জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সংঘের বৃহত্তর সার্থের কথা বিবেচনা সাপেক্ষে সংঘের গঠনতন্ত্র বিধি মোতাবেক পরোক্ষ বা বাছাইয়ের মাধ্যমে গত ২১ জুন ১৭ সদস্য বিশিষ্ট সংঘের কার্যকরী পরিষদ মনোনীত করে। উক্ত মনোনীত সদস্যরা হলেন, হাজী মোঃ নোমান–সভাপতি, হাজী মোঃ শাহীন–সিনিয়র সহ সভাপতি, মোঃ আরিফ–সহ সভাপতি, মোঃ কামাল উদ্দীন–সাধারণ সম্পাদক, মোঃ মহসীন–যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাহ উদ্দীন–সহ সাধারণ সম্পাদক, মোঃ হোসেন–সাংগঠনিক সম্পাদক, মোঃ সাহাব উদ্দীন–অর্থ সম্পাদক, মোঃ মিজবাহ উদ্দীন–সহ অর্থ সম্পাদক, মোঃ আবুল নাছের–সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক, মোঃ আবুল কায়সার–যুব ও ক্রীড়া সম্পাদক, মোঃ হাবীব উল্ল্যাহ–সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ আজীজ উল্ল্যাহ–দপ্তর ও পাঠাগার সম্পাদক, মোঃ আবুল কালাম–প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ আলম–কার্যকরী সদস্য, মোঃ রেজাউল হক রাজু–কার্যকরী সদস্য, মোঃ জালাল উদ্দীন–কার্যকরী সদস্য। গত ১৯ জুলাই বিকাল ৫টায় সংঘের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি কতৃক শপথ গ্রহন অনুষ্ঠানের মাধ্যমে নব গঠিত কার্যকরী পরিষদকে সংঘের দায়িত্ব অর্পন করা হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ সরোয়ার আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপারুল রাণী পালিত
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যাদুর্গতদের ত্রাণ দেয়ার সিদ্ধান্ত