ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ মে, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নরেন ধর সহকারী প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ভারতের চন্ডীগড়ে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে পুলিশ জানিয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, দূতাবাসের পুরাতন ভিসা সেন্টারের দ্বিতীয় তলায় ডেটা এন্ট্রি রুমের বাথরুমের দরজার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি রাতের কোনো সময়ে বাথরুমে যাওয়ার পথে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ পরিষদের প্রস্তাব নাকচ, মামলার শুনানি আজ
পরবর্তী নিবন্ধনির্বাচন বয়কটের দিকে এগোচ্ছে একপক্ষ