ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩ কূপ খনন, ৬ মাস পর গ্যাস মিলতে পারে

জাতীয় গ্রিডে প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হওয়ার আশা

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

জ্বালানি সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডবিজিএফসিএল। এসব কূপ থেকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিদিন প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে জানিয়েছেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক।

তিনি বলেন, নতুন কূপগুলো থেকে গ্যাস পাওয়া গেলে বেশি দামে আমদানি করা এলএনজির ওপর চাপ কমবে। গ্যাস উৎপাদন বাড়াতে তিতাস গ্যাসক্ষেত্রের ২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ খননের এ প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ নম্বর কূপের কাজ শেষ হয়েছে এবং ৩১ নম্বর কূপের খননকাজ চলছে। ৩১ নম্বর কূপের খনন শেষ হলে একই রিগ দিয়ে ৩০ নম্বর কূপের কাজ শুরু হবে। খবর বিডিনিউজের।

বিজিএফসিএলের গভীর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব বলেন, এখন যেহেতু দেশে জ্বালানি সংকট চলছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও চাইছেন গভীরতম স্তরে কী আছে, সেটা বের করার জন্য। আমাদের সার্ভে অনুযায়ী এখানে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে। তিনি বলেন, কোনো কারিগরি জটিলতা না হলে ৩১ নম্বর কূপের কাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইউপি নির্বাচন এইচএসসির আগে শেষ করতে সবাই সম্মত : ইসি সানাউল্লাহ
পরবর্তী নিবন্ধনৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন