ব্যাটারি রিকশায় ধাক্কা দিয়ে ধরা, টেক্সিতে মিলল ৮৫ লিটার মদ

কর্ণফুলীতে একজন গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরপাথরঘাটায় ৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. আইয়ুব (৪২) নামে এক টেক্সি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ছাবের চেয়ারম্যানের বাড়ির তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইয়ুব রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের আলী ফকিরের বাড়ির মো. ফয়েজ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঘটনাস্থলে দ্রুত গতিতে টেঙি চালিয়ে যাচ্ছিলেন আইয়ুব। এ সময় সড়কে থাকা একটি ব্যাটারি রিকশাকে ধাক্কা দিলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার টেঙির ভেতরে সাদা প্যাকেটে মাদক দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে টেঙি থেকে ৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত টেঙিটিও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানিয়েছেন, মীরসরাই এলাকা থেকে চরপাথরঘাটার এক মাদক ব্যবসায়ীর জন্য এসব মদ নিয়ে যাচ্ছিলেন তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমেঘ-বৃষ্টির লুকোচুরিতে মুখর সৈকত
পরবর্তী নিবন্ধমোহরা শিল্পাঞ্চলে শ্রমিক পরিবহন বাসে বাধা, বিজিএমইএর উদ্বেগ