বোয়ালখালীতে মাদক কারবারির বাড়ি ঘেরাও, দুইজনকে কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বোয়ালখালীতে উত্তেজিত জনতা একটি বাড়ি ঘেরাও করলে পুলিশ মাদক ব্যবসায়ী নারীসহ দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, মসজিদ ঘাট এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাউছারের বোন মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) এবং কাউছারের চাচা কুতুব উদ্দিনকে (৫৬) আটক করে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২() এবং ৩৬() ধারায় মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) ও কুতুব উদ্দিন (৫৬) উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
পরবর্তী নিবন্ধবিসিএসে সুপারিশপ্রাপ্ত যুবক ও সরকারি দুই কর্মচারীসহ গ্রেপ্তার ৩